কাসাসুল আম্বিয়া
- Stock: In Stock
- Model: মাওলানা তাহের সূরাটী রহ.
Description
কিসে আল্লাহর সন্তুষ্টি আর অসন্তুষ্টি নিহিত রয়েছে, তা মানুষকে
হাতে কলমে দেখিয়ে শিখিয়ে দেবার জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে তার মনোনীত একদল বান্দাকে
এ জগতে প্রেরণ করেছেন, যাঁরা নবী-রাসুল নামে পরিচিত। মানুষকে সৎ পথ প্রদর্শন তথা আল্লাহ
তায়ালার সন্তুষ্টির পথে পরিচালনার জন্য নবী-রাসুলের আগমনধারা হযরত আদম (আ.) থেকে শুরু
হয়ে হযরত মুহাম্মদ (সা.) পর্যন্ত শেষ হয়েছে। কেয়ামত পর্যন্ত আর কোন নবী রাসুল আসবেন
না।
নবী রাসুলগণ সবাই ছিলেন আজন্ম নিষ্পাপ-পুত পবিত্র জীবনের অধিকারী।
তাঁদের জীবনধারা মানুষের জন্য উজ্জ্বলতম আদর্শ। তাদের অনুসরণ ও অনুকরণই আল্লাহর সন্তুষ্টি
লাভের একমাত্র এ উদ্দেশ্য সাধনে বিকল্প কোন পদ্ধতি নেই। তাই আল্লাহ তায়ালা তাঁর নাযিলকৃত
গ্রন্থসমূহে আম্বিয়ায়ে কেরাম তখা নবী-রাসুলগনের জীবনধারা, জীবন পদ্ধতি আলোচনা করেছেন।
এ ধারাক্রমে সর্বশেষ আসমানী কিতাব কোরআনের বিভিন্ন জায়গায় আম্বিয়ায়ে কেরামের কারো কারো
সম্পর্কে বিস্তারিত আবার কারো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপিত হয়েছে। রাসুলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক নবী-রাসুলের জীবনকাহিনী
উম্মতের সামনে তুলে ধরেছেন। এ থেকে সুস্পষ্ট প্রতিভাত হয় যে, আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি
লাভ করে পরকালীণ কল্যাণ ও মুক্তির জন্য নবী-রাসুলদের জীবনচরিত সম্পর্কে অবহিত হওয়া
একান্ত প্রয়োজন।
আলোচ্য গ্রন্থখানি এ লক্ষ্য বাস্তবায়নের জন্য অন্যতম অনুসঙ্গ।